মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। সংগঠনটির ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়েছে।

- Advertisement -

সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস এবং শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে তাদের আট দফা দাবি যদি পূরণ করা না হলে আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

- Advertisement -shukee

এদিকে, এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের কোনও খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মঙ্গলবার গুইমারায় সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করবে।

প্রসঙ্গত, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। শুরু হয় সড়ক অবরোধ। এই ঘটনায় গুইমারায় সংগঠিত সংঘর্ষে তিন জন মারা যান।

সর্বশেষ

এই বিভাগের আরও