শনিবার, ১৪ মার্চ ২০২৬

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের জমকালো আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেলো ।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর ) হোটেল লা মেরিডিয়ান বলরুমে বসে আয়োজনটির জমকালো আসর।

- Advertisement -shukee

গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের সম্মাননা প্রদান করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।

চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা, প্রথম রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়।

ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছেন অপু বিশ্বাস, কুসুম শিকদার ও রুনা খান প্রমুখ ।

বিচারক প্যানেলে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরী প্রমুখ।

ফ্যাশন শো নৃত্য ও নানা আয়োজনে মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫ জমকালো অনুষ্ঠানে পরিণত হয়েছিল ।

সর্বশেষ

এই বিভাগের আরও