সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগাং রেইনবো’র মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চট্টগ্রাম রেইনবো’র উদ্যোগে ফিরিঙ্গি বাজারস্থ ইয়াকুবনগরের দোভাষ বাড়িতে বয়স্ক শিক্ষার্থীদের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

- Advertisement -

ক্লাব সভাপতি রোটারিয়ান সাবিনা কাইয়ুম এর সভাপতিত্বে তার নিজস্ব বাসভবনে  শুক্রবার (১২ সেপ্টেম্বর) ক্লাবের নিয়মিত সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর অয়োজন করা হয়। ক্লাব পরিচালিত বয়স্কশিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের এই স্বাস্থ্যসেবা দেয়া হয়। ক্যাম্পে সেবাগ্রহীতারা বিনামূল্যে ত্বকের রোগ, সাধারণ মেডিসিন, ডায়াবেটিস, গাইনোকোলজি সেবা  পেয়েছেন। এসময় প্রায় শতাধিক রোগী এই ক্যাম্প থেকে সেবা গ্রহণ করে।

- Advertisement -shukee

স্বাস্থ্যক্যাম্পে সেবা দেয়া ডাক্তারা হলেন- ডাক্তার সাইয়েদা আক্তার শাহনাজ এবং ডাক্তার হীরক কুমার পাল।

এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও প্রধান  এবং রোটারি ক্লাব অব চিটাগাং এর সাবেক সভাপতি রোটারিয়ান অধ্যাপক ডা. ইমরান বিন ।

ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান  জাহেদা আক্তার মিতা স্বাগত বক্তব্য রাখেন এবং আগত অতিথি রোটারিয়ান ও ক্লাব সদস্যদের পরিচয় করিয়ে দেন।

এতে আরও উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট  ৩২৮২ এর সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রেজাউল করিম। রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির প্রেসিডেন্ট এডভোকেট খন্দকার মুহাম্মদ এমদাদুর রহমান।  রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাং এর আইপিপি মো. ফোরকান। রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সাবেক ড্রীম প্রেসিডেন্ট ছাইফুল হুদা ছিদ্দিকী পিএইচএফ। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সাবেক ড্রীম প্রেসিডেন্ট এমদাদুল আজিজ চৌধুরী, আইপিপি তাসনুভা হায়দার নোভা পিএইচএফ, পিপি আবদুল মান্নান বাহার পিএইচএফ। পিপি রোটারিয়ান খায়ের আহমদ পিএইচএফ এমডি,  পিপি  রোটারিয়ান মির্জা হাফিজুর রহমান সোহেল পিএইচএফ, মো. নুরুল আনোয়ার পিএইচএফ, পিপি ইফতেখার ঊদ্দিন খান, ক্লাব জয়েন্ট সেক্রেটারি সুবর্না শিশির।

সর্বশেষ

এই বিভাগের আরও