শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

দেড় ঘন্টার ব্যবধানে পটিয়ায় সড়কে দুইজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে দেড় ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করছেন, মহাসড়কে দিন দিন বেপরোয়া যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।

- Advertisement -

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে।

- Advertisement -shukee

এর আগে দুপুর পৌনে ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। প্রতিবেশীরা জানান, জমিতে কাজ করতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, “দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও