Sunday, 16 August 2026

[the_ad id='15178']

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামের এক যুবক মারা গেছেন। তিনি বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।

- Advertisement -

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন চালু করতে গিয়েছিল।

মোটরে বিদ্যুৎ লাইন দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা.পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে।

তিনি বিদ্যুৎস্পষ্ট হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও