রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর (২০২৫-২৬) রোটাবর্ষের অভিষেক অনুষ্ঠান ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৭ সেপ্টেম্বর নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পিডিজি দিল নাহশিন মহসীন,পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী,সিনিয়র লিডার পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান। ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু,রোটারিয়ান পিপি মাসুদুর রহমান খান,রোটারিয়ান পিপি আব্দুল হাকিম, রোটারিয়ান পিপি এডভোকেট আরশাদুর রহমান রিটু,রোটারিয়ান পিপি মাসুদুর রহমান মজুমদার,রোটারিয়ান আবুল কালাম আজাদ তুহিন,প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহিম মানিক,ট্রেজারার রোটারিয়ান নুরুল আলম,রোটারিয়ান রফিক আহমেদ।


অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লার পিপি রোটারিয়ান ডা. আবু আইয়ুব হামিদ। চিটাগং পাইওনিয়ার এর রোটারিয়ান পিপি সুদীপ কুমার চান্দ, চট্রগ্রাম স্মাইল প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম সিটি রোটারিয়ান পিপি কামরুল মোর্শেদ তমাল, মেট্রোপলিটন চিটাগাং রোটারিয়ান পিপি এস এম মজুমদার সোহেল, চিটাগাং খুলশী প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ মিলন,এনসিয়েন্ট চিটাগাং প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন, ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সদস্য কাজী কামরুল ইসলাম চুন্নু, সাবেক রোটারিয়ান রকি উদ্দিন রিপন, মোহাম্মদ নোমান। অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়ারম্যান রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রথম পর্ব সঞ্চালন করেন পিপি মাসুদুর রহমান মজুমদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান কাজী আব্দুর রহিম মানিক,রোটারিপ্রত্যয় পাঠ করেন পিপি মাসুদুর রহমান মজুমদার। ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নুরুদ্দিন সদ্য অতীত সভাপতি রোটারিয়ান ওমর ফারুক এর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সদ্য অতীত সেক্রেটারি তার গতবারের কার্য বিবরণী পাঠ করেন। প্রেসিডেন্ট নুরুদ্দিন নতুন বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন। দ্বিতীয় পর্বে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রম পরিচালনা করেন রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। তিনি অতিথিদের পরিচয় ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ক্লাব সদস্যদের স্ত্রী,সন্তান,অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর প্রতিষ্ঠাতা সদস্যসহ উপস্থিত অতিথিরা বিগত বছরের স্মৃতিচারণ করেন। ক্লাবের সার্ভিস প্রোজেক্ট- আত্ম কর্মসংস্থান প্রকল্পে সাবলম্বী হওয়ার জন্য একজন বিধবা নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
রোটারিয়ান নুরুল আলমের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতশিল্পী জোৎস্না আরা বেগম গান পরিবেশন করেন। র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


