রংপুর ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি- চট্টগ্রামের উদ্যোগে চিকুনগুনিয়া প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা শুক্রবার ( ২২ আগস্ট) সন্ধ্যায় স্টেডিয়াম শপিং কমপ্লেক্স, কাজীর দেউড়ীস্থ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসাপাতাল এর সিনিয়র কনসালটেন্ট ডা. রওশন আরা বেগম। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. মিজানুর রহমান ও সহ-সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল।
মূল আলোচক ডা. রওশন আরা বেগম বলেন, দেশে কোভিড-১৯ এর পরবর্তী সময়ে চিকুনগুনিয়া ভাইরাসের প্রার্দুভাব বেড়েছে। দিন দিন এভাইরাস মারাক্তক ও ঝুকিপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে। মশার কামড়ে মানুষের নাক মুখ ও কোষে বংশবিস্তার করে ফলে এ রোগে আক্তান্ত হয়ে ১০৩ ডিগ্রি হতে ১০৫ ডিগ্রি পর্যন্ত জ্বর দ্রুত উঠা নামা করে এবং লক্ষণ হিসেবে মানুষের গায়ে, হাতে পায়ে ব্যাথা ও মাথায় ফুসরীসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। তিনি এভাইরাস দেখা দিলে আতংকিত না হয়ে সতর্কতা ও সাবধানের সহিত আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরপন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি এ রোগের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দিনের বেলায় মশারী ব্যবহার, বাসা-বাড়ি পরিস্কার রাখা, বিভিন্ন আসবাবপত্রে পানি জমতে না দেয়াসহ বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করে বিস্তারিত তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন।

সভার সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান বলেন, স্বাস্থ্যই সকল সুখের মুল। মানুষের সুস্থতার জন্য নিয়মিত সচেতনভাবে চলাচল ও স্বাস্থ্যবিধি অনুস্মরণ করার উপর মতব্যক্ত করেন। এছাড়াও তিনি অসহায় ও দুস্থ্য রোগিদের চিকিৎসাসেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক- গুলজার হোসেন নয়ন, অর্থ সম্পাদক- প্রকৌ. মো. আল আমিন ইসলাম, সহ-অর্থ সম্পাদক- আকতার হাবিব পলাশ, দপ্তর সম্পাদক- প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক- প্রকৌশলী কাজী এহসান বিন নাসির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মো. মিজানুর রহমান, প্রকল্প ও এনজিও বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- আরিফা ইসলাম এনি, শিক্ষা বিষয়ক সম্পাদক- মো. সোলায়মান হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রকৌশলী মো. রেজওয়ান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- প্রকৌশলী নাহিদ হাসান মিলু, নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম।

