সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং এর নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর নিয়মিত সভা ও মেম্বারশিপ ডেভেলপমেন্ট মাস উপলক্ষে  শনিবার ( ১৬ আগস্ট) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব সভাপতি সৈয়দা কামরুন নাহার সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে  অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

- Advertisement -

অতিথি বক্তা তার বক্তব্য বলেন-  রোটারি হচ্ছে একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। এই সংস্থার অধীনে আমরা রোটারিয়ানরা বন্ধুত্বের পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। রোটারিতে চিত্ত ও বৃত্তের সমন্বয় থাকতে হবে শুধু চিত্ত থাকলে হবে না,  বৃত্তও থাকতে হবে ।

- Advertisement -shukee

সদস্যপদ দেয়ার সময় বলে দিতে হবে রোটারিতে একটি খরচের ব্যাপার আছে। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা যারা খরচ করতে পারবে তারাই রোটারির সদস্য হওয়ার যোগ্য,  অন্যতায় ঘন ঘন ক্লাবের মেম্বারশিপ ড্রপ করবে।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এই অঞ্চলের একটি বড় মাপের ক্লাব। এ ক্লাবের কার্যক্রম আরো গতিশীলতার মাধ্যমে মানবতার কল্যাণে এই ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

ক্লাব সেক্রেটারি সৈয়দা সেলিনা সরোয়ারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন রিপসা টিমের স্পেশাল এইড ও ক্লাবের প্রাক্তন সভাপতি পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী , রিপসা টিমের অ্যাসিস্ট্যান্ট কো-কোঅর্ডিনেটর ও ক্লাবের সদ্য

অতীত সভাপতি এস এম জমির উদ্দিন, পি পি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ,প্রেসিডেন্ট ইলেক্ট  মোহাম্মদ সালাউদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, ট্রেজারার ইকরাম পাশা, জয়েন্ট সেক্রেটারি মনসুর মিয়া, পরিচালক মিজানুর রহমান আপন ,মো. হান্নান, মো. সাজ্জাদ, জাহাঙ্গীর বাদশা, জামাল উদ্দিন,

পিপি আজিজুল হক, পিপি নুর মোহাম্মদ চৌধুরী,পিপি জসিম উদ্দিন খান, পি পি হাসিনা আক্তার লিপি, পিপি রাকিবুল ইসলাম,পিপি সুদীপ চন্দ, পিপি নজরুল ইসলাম নান্টু,চট্টগ্রাম মিড ডাউন রোটারি ক্লাবের সভাপতি আহমেদ আলী, চট্টগ্রাম হেরিটেজের সভাপতি হাসানুজ্জামান শান্টু।

সভাশেষে মিস ফাইরোজকে রোটারি পিন পরিয়ে ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন অতিথি বক্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী

সর্বশেষ

এই বিভাগের আরও