শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

প্রাইম ব্যাংক ও ইএসডিও’র মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে পে-রোল ব্যাংকিং সেবার সরবরাহ করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি  ইএসডিও’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

- Advertisement -

এই চুক্তির মাধ্যমে ইএসডিও’র কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

- Advertisement -shukee

চুক্তিতে ইএসডিও’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস,ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অফ ব্রাঞ্চেস (উত্তর অঞ্চল)  মো. আব্দুল হালিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার, পে-রোল ব্যাংকিং ; সেলিম ওয়াহেদ সিদ্দিকি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্র ব্যবসা ও পুনঃঅর্থায়ন প্রধান শেখ নূর আলম এবং ঠাকুরগাঁও শাখা প্রধান আবু ফারুক আহমেদ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও