শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সাউদার্ন ইউনিভার্সিটির শোক

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় সাউদার্ন ইউনিভার্সিটি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত।

এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ,  উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পাইলটসহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দগ্ধ আহত শিক্ষার্থীদের  সুস্থতা কামনা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও