শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের বদ্ধ গেড়ামারা গ্রামে

বসতঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বসতঘর থেকে ফয়েজ আহম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের হাত পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফয়েজ আহম্মদ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ গেড়ামারা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

- Advertisement -shukee

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিহত ফয়েজের স্ত্রী ফিরোজা বেগম পাশ্ববর্তী এক বাড়িতে গর্ভবতী নারীকে সাহায্যের জন্য গেলে বাড়িতে ফয়েজ আহম্মদ একা হয়ে যায়।  রাতের কোন একসময় কে কা কারা তাকে হাত-পা বেঁধে হত্যা করে খাটের মধ্যে ফেলে রেখে যান।  ভোর ৬ টায় ফয়েজ আহম্মদের স্ত্রী ফিরে এসে দেখেন স্বামীর হাত পা বাঁধা রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে আছে। এরপর তিনি পরিবারের অন্য সদস্য, প্রতিবেশী এবং পুলিশকে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ ও জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম।

নিহতের ছোট ভাই মোহাম্মদ মাসুদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা কি কারণে এই হত্যা করেছে তা আমরা ধারণা করতে পারছি না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে এলাকায় গিয়ে ফয়েজ আহম্মদের বসতঘরের খাট থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘরে কেউ না থাকায় একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ভিকটিমের মাথায় ও মুখে কোপের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও