শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

শরিয়াহসম্মত বিনিয়োগ ব্যবস্থা প্রসারে একসাথে কাজ করবে

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইএফএ কনসালটেন্সি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইসলামী বিনিয়োগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রসারে একসাথে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং শরিয়াহ পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (আইএফএসি)। সম্প্রতি বনানীতে পিবিআইএল-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৈয়দ এম ওমর তৈয়ব এবং আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, মুফতি আবদুল্লাহ মাসুম সিএসএএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

- Advertisement -

এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে পিবিআইএল-এর পোর্টফোলিও ব্যবস্থাপনা দক্ষতা এবং আইএফএসি-এর শরিয়াহ অর্থব্যবস্থা বিষয়ক দক্ষতাকে কাজে লাগিয়ে শরিয়াহসম্মত বিনিয়োগ ব্যবস্থাকে এগিয়ে নেওয়া হবে। এই সহযোগিতার আওতায়- প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সুকুক পরামর্শ, শরিয়াহ সূচক উন্নয়ন, নতুন সেবার পরিকল্পনা, শরিয়াহ তত্ত্বাবধান ও পর্যালোচনা এবং গবেষণা ও প্রকাশনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে।

- Advertisement -shukee

গত বছর পিবিআইএল বাংলাদেশের প্রথম শরিয়াহসম্মত পুঁজিবাজার বিনিয়োগ প্রকল্প “প্রাইমইনভেস্ট শরিয়াহ” চালু করে। এই সহযোগিতা পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগের অংশ, যার লক্ষ্য শরিয়াহ-সম্মত বিনিয়োগকে আরও সহজলভ্য করা।

পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেন,‘বাংলাদেশে ইসলামী বিনিয়োগ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আইএফএসি-এর সঙ্গে যৌথভাবে আমরা এমন উদ্ভাবনী শরিয়াহ-সম্মত বিনিয়োগ সমাধান দিতে চাই, যা নৈতিকতা বজায় রেখে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম।’

আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘পিবিআইএলএর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এ সহযোগিতার মাধ্যমে আমরা হালাল আর্থিক সমাধানের প্রসার ঘটিয়ে টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।’

এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের হালাল অর্থনীতি বিষয়ক প্রচার এবং বাংলাদেশে নৈতিক ও শরিয়াহ-সম্মত বিনিয়োগ সুযোগ সম্প্রসারণে প্রতিশ্রুতির প্রতিফলন।

সর্বশেষ

এই বিভাগের আরও