দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার।
- Advertisement -

জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

