সাউথইস্ট ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোহাম্মদ রাশেদুল আমিন পদোন্নতি পেয়ে একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। ব্যাংকিং বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা,মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও সফলতা ইত্যাদি বিষয়ে যোগ্যতা অর্জন করায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে ডিএমডি পদে অভিষিক্ত করে।
ব্যাংকিং পেশার পাশাপাশি রাশেদুল আমিন রোটারি ইন্টারন্যাশনালসহ আরও বহু সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার সভাপতি হিসেবে রোটারিয়ান রাশেদুল আমিন এমপিএইচএফ মানবসেবায় অনন্য অবদানের জন্যে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ২০২০-২১ রোটাবর্ষে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন।
এছাড়া তিনি দ্য চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সদস্য,ফটিকছড়ির সমজিদে হোসানিয়ার সভাপতি, চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক, চিটাগং ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক, ফটিকছড়ির বর্ণমালা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি’র সহসভাপতি। এছাড়া তিনি শাহীন গল্ফ ও কান্ট্রি ক্লাব, চট্টগ্রাম,চট্টগ্রাম মা ও শিশুহাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, চট্টগ্রাম ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।

