রোটারি ক্লাব অফ রিভারাইন হালদার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট পাপরি সুলতানার সভাপতিত্বে জিয়া নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ক্লাব এডভাইজার রোটারিয়ান ডা. মইনুল ইসলাম মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কোটারিয়ান মো. ওমর আলী ফয়সাল, ক্লাব ট্রেইনার প্রাক্তন সভাপতি রোটারিয়ান মোহাম্মদ খোরশেদুল আলম, পিপি মুজিবুর রহমান চৌধুরী, পিপি শাকের উল্লাহ,রোটারিয়ান ফারহানা আফরোজ, রোটারিয়ান তৌহিদুল ইসলাম, রোটারিয়ান মোহাম্মদ হোসাইন, মো.আব্দুল আজিজ, রোটারিয়ান আজাদ, রোটারিয়ান বোরহান উদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে সমাজের জন্য এই ক্লাব যে অবদান রেখেছেন তার ভূয়সী প্রশংসা করেন

