শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে নারী ও শিশু নিযার্তন প্রতিরোধে চ্যালেঞ্জ ও প্রতিকার বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

“বাংলাদেশে নারী ও শিশু নিযার্তন একটি ব্যাপক সামাজিক সমস্যা, যার প্রতিকারে প্রয়োজন কার্যকর আইন প্রয়োগ এবং জনসচেতনতা” এই বিষয়টি সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হলো “নারী ও শিশু নিযার্তন প্রতিরোধে আইনগত চ্যালেঞ্জ ও প্রতিকার” বিষয়ক দিনব্যাপী কর্মশালা।

- Advertisement -

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় তিনটি সেশনে বিচারক, আইনজীবী ও গবেষকগণ মূল্যবান মতামত ও আলোচনা উপস্থাপন করেন। প্রথম সেশনে আলোচক ছিলেন জেলা ও দায়রা জজ, মানব পাচার অপরাধ ও প্রতিরোধ ট্রাইব্যুনাল, এ. এম. জুলফিকার হায়েত, দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন মানিষা বিশ্বাস, সিনিয়র রিসার্চ অফিসার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং তৃতীয় ও শেষ সেশনটি পরিচালনা করেন মাহমুদ-উল-আলম চৌধুরী (মারুফ), পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রাম।

- Advertisement -shukee

কর্মশালায় উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ, মুট কোর্ট সোসাইটির মডারেটর খাদিজাতুল কুবরা ও মোহাম্মদ জাহেদুল ইসলাম এবং আইন বিভাগের শিক্ষকবৃন্দ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন দমনে আইনগত প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিক প্রতিকার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও