বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সিরাজ ভুইয়া রাস্তার মাথা নামাক এলাকায় ডাকাতির চেষ্টাকালে  থানা পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।

- Advertisement -

গ্রেফতারকৃত ডাকাতরা হল সীতাকুণ্ড ভাটেরখীল এলাকার সাইমান (২৩), বাড়বকুণ্ড ইউনিয়নের নুর হোসেন (২০) ও সোনাইছড়ি ইউনিয়নের রাকিব (২৪)।

- Advertisement -shukee

বুধবার (২৬ মারর্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বলেন, বুধবার মধ্যরাতে গ্রেফতারকৃত ডাকাতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা নামক এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়িতে ডাকাতির পরিকল্পনা করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে তখন ধাওয়া করে ৩ জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়েছে জেলহাজতে।

সর্বশেষ

এই বিভাগের আরও