সোমবার (২৪ মার্চ) সকালে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে শাখা দুটির উদ্বোধন করা হয়। বড় দরগারহাট শাখার আওতাভুক্ত ব্যাংকটির ২৩৯ তম মীরসরাই উপশাখা এবং জমিদারহাট শাখার আওতাভুক্ত ২৪০ তম দাগনভূঁইয়া উপশাখা উদ্বোধন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত।

স্বাগত বক্তব্য রাখেন শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েট ভিপি ও বিভাগীয় প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।
বক্তব্য রাখেন স্যোশাল ইসলামী ব্যাংক মীরসরাই উপশাখার ইনচার্জ মো. নাদেরুজ্জামান, দাগনভূঁইয়া উপশাখার ইনচার্জ আব্দুল মালেক , মীরসরাই উপশাখা, বড় দরগারহাট শাখার একাউন্টস অফিসার সাইফুল ইসলাম, মীরসরাই পৌরসভার সচিব মো. কাইয়ুম চৌধুরী, বিসমিল্লাহ সুইটস এন্ড কনফেকশনারির স্বত্বাধিকারী গ্রাহক ইলিয়াস হোসাইন । পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শরী’আহ সুপারভাইজরী কমিটির সেক্রেটারিয়েট এসপিও জামাল উদ্দিন।

