বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে ছাত্র জনতার উদ্যোগে পৌরসদরসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর ফিলিস্তিনে ইসরাইলের গণহ্যার প্রতিবাদে পৌরসদরে ছাত্র জনতার উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এতে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, এড. মোঃ আশরাফ উদ্দিন,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী পেয়ার আহাম্মেদ পেয়ারু, নকীব সামাজিক সংগঠনের সভাপতি মো. নাজিম উদ্দিন, সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফী, জাতীয় নাগরিক পার্টির জেলা নেতা মো. ইমরান হোসেন, সমন্বয়ক রানাসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
অপরদিকে কুমিরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা মো. জসিম উদ্দিনের নেতৃত্বেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও