শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটির ৪০ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৪০তম একাডেমিক কাউন্সিলের সভা আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে বিশ্বিবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, চবির শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্যরা।

- Advertisement -

সভায় ফল সেমিস্টার ২০২৪ ও স্প্রিং সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের এডমিশন ও এনরোলমেন্ট রিপোর্ট অনুমোদন, স্প্রিং ২০২৪ এর স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট লিস্ট অনুমোদন, আইকিউএসি জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত কার্যক্রম সহ একাডেমিক বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয় এবং গত ৩৬, ৩৭ এবং ৩৯তম সভার সিদ্ধান্ত সমূহ অনুমোদনসহ বিভিন্ন বিভাগের একাডেমিক সভার গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গুণগত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটি এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।

সর্বশেষ

এই বিভাগের আরও