শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংকে ৫১ লাখ টাকার ক্যাশ ওয়াক্ফ হিসাব খুলেছেন একজন গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি- এর মোহাম্মদপুর শাখায় রবিবার( ১৬মার্চ) ৫১ লাখ টাকার ক্যাশ ওয়াক্ফ হিসাব খুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. এস এম শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শাকিলা শওকত জাহান। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে  ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট তুলে দেন ড. এস এম শফিকুল ইসলাম এর হাতে । এ সময় ব্যাংকের মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকার এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও