বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড বিভিন্ন দোকানে অভিযান,জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সীতাকুণ্ড উপজেলাধীন পৌরসভা সদর নামার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ০৩টি মামলায় জরিমানা করা হয়।
বুধবার (৫মার্চ ) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সীতাকুণ্ড।
জনস্বার্থে এ অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. ফখরুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও