বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে  বেড়িবাঁধ এলাকায় অগ্নিকাণ্ড, জালসহ পুড়ল ৮ দোকান

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে বেড়িবাঁধ এলাকায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার মাছ ধরার জালসহ পুড়ে গেছে অন্তত আট দোকান ।

- Advertisement -

শনিবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলীয় বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এখানে চা, স্টেশনারী ও ছোটখাটো  ৮/১০টি মুদির দোকান  রয়েছে। জেলারা নদীতে মাছ ধরার পর কয়েকটি দোকানে  তাদের জালগুলো সংরক্ষিত করে রাখে।

- Advertisement -shukee

স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে আগুনে জাল পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন শিমুল জলদাস। তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন তার মাছ ধরার জালভর্তি দোকানে আগুন জ্বলছে।

এ সময় শিমুলের চিৎকারে তাঁর আসপাশের একাধিক বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তেই আগুন সুজিত, জলদাস শুকলাল জলদাস, সিফাত ও সনজিদ জলদাসের জালভর্তি দোকানসহ আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও বেশ কয়েকটি দোকানসহ জেলেপাড়ার ঘরও পুড়ে যায়। তবে আগুনে জালসহ মাছ ধরার উপকরণ বিক্রির ৮ দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত জেলে শিমুল, সুজিত ও সনজিত জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিটে অথবা কেউ পরিকল্পিতভাবে করেছে কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই তাদের।

তবে আগুনে দোকানের মালামালসহ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা এই ব্যবসা করছিলেন। কীভাবে ঋণ পরিশোধ করবেন, ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চিন্তিত তারা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা জানান, জেলেপাড়ায় পুড়ে যাওয়ায় আটটি দোকানেই মাছ ধরার জালসহ নানা ধরনের উপকরণ বিক্রি করা হতো। আগুনে দোকান ও দোকানের সমস্ত মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও