বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে টায়ার পুড়ে কালোতেল তৈরির কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জনস্বাস্বাস্থ্য ও পরিবেশ দুষণকারী টায়ার পুড়ে কালো তেল তৈরির  কারখানা  অপসারণের দাবিতে  বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার বাসিন্দারা  মানববন্ধন করেছেন।

- Advertisement -

বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কারখানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভুক্তভোগি নারী পুরুষরা  মানববন্ধন করেন ।

- Advertisement -shukee

মানববন্ধনে অংশ নেয়া এলাকার বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, টায়ার ফ্যাক্টরির ক্ষতিকারক গন্ধে আমাদের শরীরের নানা ধরনের রোগ তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট থেকে শুর করে কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা জানান, ইয়াছিন নগর পাহাড়ের পাদদেশে এক অসাধু ব্যবসায়ী পুরাতন টায়ার দেশের বিভিন্নস্হান থেকে সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে পুড়ে কালোতেল তৈরি করে আসছে। এতে নির্গত কালো ধোঁয়া  দিন দিন বসবাসের  অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই। কারখানাটি বন্ধ করতেই হবে।

মানববন্ধনে এলাকার  শিশু থেকে বৃদ্ধরাসহ দেড়শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও