গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভিত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের জন্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে গতকাল ( ১৩ জানুয়ারি) ব্যাংকের খেলাপি গ্রাহক মাজেদা ফেব্রিক্স লিমিটেডের ১৭৪.৫৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন। খেলাপি এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাজেদা আক্তার এবং ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ভূঁইয়া।

