শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামের হালিশহর তানভীর ডিজিটাল স্টুডিওতে

নকল জন্ম নিবন্ধন তৈরি, ম্যাজিস্ট্রেটের হানা

নিজস্ব প্রতিবেদক

নকল জন্ম নিবন্ধন সনদ তৈরির খবর পেরে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরীর একটি স্টুডিওতে অভিযান পরিচালনা করে । অভিযানে ঘটনার সত্যতা পেরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে স্টুডিওর মালিককে।

- Advertisement -

হালিশহর কলশী দীঘির পাড়ে তানভীর ডিজিটাল স্টুডিওকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শনিবার (১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনিন সেতু অভিযান পরিচালনা করেন ।

- Advertisement -shukee

তিনি জানান, তানভির স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালাই।এ সময় তাকে সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ৩৮নং ওয়ার্ড ময়লার ডিপুতে লিয়াকত আলী ট্রেডিংয়ের মালিক আলী রকিকে মাছের খাদ্যের সাথে হাড়, চামড়া, কেশ মিশ্রন করে বিক্রয়ের অপরাধে জরিমানা করা হয় একলাখ টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও