বুধবার, ৮ এপ্রিল ২০২৬

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ডিবি

ঢাকা প্রতিনিধি *

- Advertisement -
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকির দুলাভাই মো. আব্দুল আজিজ ওরফে সুলতানকে গ্রেপ্তারের পর কোটা আন্দোলন ঘিরে সহিংসতার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

- Advertisement -shukee

বৃহস্পতিবার (২৫ জুলাই) মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নুরে আলম সিদ্দিকি যুক্তরাজ্য থেকে নির্দেশনা পান পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা দেয়া হবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে দায়িত্ব পালন করতে নুরে আলমের দুলাভাই মো. আব্দুল আজিজকে দায়িত্ব দেয়া হয়।

তিনি বলেন, গ্রেপ্তার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলের ভেতর টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের ঢুকিয়ে দেশব্যাপী হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালান। তার এ কাজে সহায়তা করে জামায়াত-শিবির ও বিএনপির ক্যাডাররা।

ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তার আসামির প্রত্যক্ষ নির্দেশনায় রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয়। তারা ভেবেছিল পুলিশের মনোবল ভেঙে দিতে পারলে জামায়াত-বিএনপির ষড়যন্ত্র সফল হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও