
আসন্ন সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজুর আনারস প্রতীকের সমর্থনে ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে সৈয়দপুর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে সেখের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।

সৈয়দপুর নাগরিক কমিটির সভাপতি আবুল হাশেম ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজু ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহিউদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহীনুর আক্তার, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মো. রবিউল হোসেন, শ্রমিক নেতা নাসিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আজিজুর রহমান চৌধুরী জুয়েল, মো. জাহাঙ্গীর, মো. বোরহানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।


