মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে বাসদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ওয়াসা কর্তৃক পানির  ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব অবিলম্বে  বাতিলের দাবি জানিয়েছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা।

- Advertisement -

বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ  আজ ৩ আগস্ট  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  বলেন,”গত ১ আগস্ট, ২০২৬ চট্টগ্রাম ওয়াসা রাজস্ব বিভাগের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে পানির মূল্য আরও ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব এসেছে। বন্দরনগরী চট্টগ্রামে ওয়াসার সুপেয়  পানির সংযোগ আছে ১ লাখ ৪ হাজার ৫১১টি ।  সংস্থাটির মোট গ্রাহক সংযোগের প্রায় ৯৩ শতাংশই সাধারণ আবাসিক গ্রাহক। ফলে মূল্যবৃদ্ধির এই বোঝা মূলত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ঘাড়েই পড়বে।  ২০২২ সালের সেপ্টেম্বরে এক লাফে পানির দাম বাড়ানো হয়েছিল ৩৮ শতাংশ! তখন আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটারের দাম বেড়ে দাঁড়ায় ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৭ টাকা। এর রেশ কাটতে না কাটতেই আবারও মূল্য বৃদ্ধির খড়্গ নেমে আসছে চট্টগ্রামবাসীর উপর । ২০০৯ সালে  যেখানে এক হাজার লিটার পানির দাম ছিল মাত্র ৫ টাকা ৪১ পয়সা, আজ তা ১৮ টাকায় দাঁড়িয়েছে । আর এবার ওয়াসা সেটাকেও ছাড়িয়ে যেতে চায়।অথচ ওয়াসার সেবা বাড়েনি। চট্টগ্রামের অনেক অঞ্চলে ওয়াসার পানিতে অতিরিক্ত লবণাক্ততা,ময়লা,গন্ধযুক্ত পানির সমস্যার তেমন কোনো সুরাহা হয়নি। এরমধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সমস্ত কিছুর মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ  মানুষ পানির মূল্যবৃদ্ধিতে আরও সংকটে পড়বে।

- Advertisement -shukee

ওয়াসার  বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম ওয়াসার ছয়টি পানি শোধনাগার থেকে ২ লাখ ৭৫০ মেগালিটার পানি উৎপাদন ও সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিল করা হবে ১ লাখ ৬০ হাজার ৬০ মেগালিটার পানির। বাকি ৪০ হাজার ১৫ মেগালিটার, অর্থাৎ প্রায় ৪ হাজার ১৫ কোটি লিটার পানির কোনো রাজস্ব আনবে না। এই পরিমাণ পানিকেই সিস্টেম লস হিসেবে ধরা হয়েছে। সিস্টেম লস না কমার কারণ হচ্ছে পানি চুরি, পাইপ লাইনের লিকেজ দ্রুত মেরামত না করা এবং পরিকল্পনাহীনভাবে নতুন পাইপলাইন স্থাপন। এছাড়া ওয়াসার কর্মকর্তাদের মতে পানি চুরি, অবৈধ সংযোগ, মিটার পরিদর্শকদের কারসাজি, পাইপলাইনের ছিদ্র এবং রাস্তার কল থেকে পানির অপচয়ের কারণেই সিস্টেম লস বেশি হচ্ছে। ফলে উপরোক্ত সমস্যা সমাধান না করে কর্তৃপক্ষ জনগণের ঘাড়ের উপর  মূল্যবৃদ্ধির বোঝা চাপানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে । ”

নেতৃবৃন্দ অবিলম্বে ওয়াসার মূল্যবৃদ্ধির এই প্রস্তাব বাতিলের আহ্বান জানান ।

সর্বশেষ

এই বিভাগের আরও