শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে পানিবন্দি ও অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দিলেন  সিদীপ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিবন্দি ও অসহায় মানুষদের জন্য  ত্রাণ সহায়তা দিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য  ৬শ’ এাণের প্যাকেট, চাল ০৫ কেজি, ডাল ০১ কেজি,তেল ০১ লিটার, চিনি ০১ কেজি,লবণ ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, চিড়া ০১ কেজি, হ্যালো ট্যাব (দুই পাতা), ওরস্যালাইন (এসএমসি – ০১ বক্স) দেয়া হয়।

- Advertisement -shukee

এসময় উপস্থিত ছিলেন উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসার জামিরুল ইসলাম, সিদীপ  চট্টগ্রাম জোনের জোনাল  ম্যানেজার মো. রশিদুল ইসলাম,সীতাকুণ্ড শাখার ম্যানেজার মো. আব্দুর রশিদ মিয়া, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল ফারুক, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন  সহকারী কর্মকর্তা রুবেল দাশ প্রমুখ। মানবিক এই সহায়তার জন্য এনজিও প্রতিষ্ঠান সিদীপকে  আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, দেশের সংকটের সময়ে বেসরকারি উন্নয়ন সংস্থার এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরোও বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার শক্তিকে আরও সুসংহত করবে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে সিদীপ  চট্টগ্রাম জোনের জোনাল  ম্যানেজার মো. রশিদুল ইসলাম বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,  সীতাকুণ্ডের যেকোনো সংকটে সিদীপ সর্বদা উপজেলা প্রশাসনের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

জানা যায়  সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মো. ফখরুল ইসলাম পানিবন্দি মানুষের পাশে দাঁড়াবার জন্য সামাজিক ও মানবিক সংগঠনকে এগিয়ে আসার  আহবান জানালে তাতে সাড়া দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপ এগিয়ে আসে।

সর্বশেষ

এই বিভাগের আরও