শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

তোফাজ্জল আহমদ স্মৃতি ফাউন্ডেশনের ৭ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

তোফাজ্জল আহমদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, ব্রিটিশ-আমেরিকান টোবাকো’র সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গতকাল (২২ জুলাই) দিনব্যাপী  সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে ৭হাজার ফুল, ফলজ,বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

- Advertisement -

চারা বিতরণকালে উপস্থিত ছিলেন তোফাজ্জল আহমদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান ইফতেখার আহমদ জুয়েল, শীতলপুর বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল কালাম আজাদ, শীতলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী,  সবুজ শিক্ষায়তন সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীর,সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মোশারফ হোসেন, কুমিরা আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আলী নেওয়াজ ও কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক নাঈম আহমেদ কফিল, তোফাজ্জল আহমদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য আরিফ, সানি, রন প্রমুখ।

- Advertisement -shukee

তোফাজ্জল আহমদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান ইফতেখার আহমদ জুয়েল বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সারা দেশে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মষূচির অংশ হিসেবে ব্রিটিশ-আমেরিকার টোবাকো’র সহযাগিতায় ও আমাদের সংগঠনের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছলাগানোর কোনো বিকল্প নেই।শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ মহতি  উদ্যোগ।”

সর্বশেষ

এই বিভাগের আরও