ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজের প্রি-রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কর্মকাণ্ড নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি হজ এজেন্সির মালিকদের সাথে ০৯ জুলাই প্রধান কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো, আবুল বসার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম ও রওশন আক্তার এবং সংশ্লিষ্ট শাখার শাখা ব্যকস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় হজ এজেন্সির মালিকগণ হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট বিভিন্ন কৌশলগত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সেবা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ও প্রশাসক মহোদয় বলেন, ইতোপূর্বের সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা অব্যাহত রেখেছে। তিনি এজেন্সিসমূহকে প্রয়োজনীয় আর্থিক ও ব্যাংকিং সুবিধা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

