রোটারির রিপসা টীম চট্টগ্রাম জোন-৫ এর উদ্যোগে গতকাল (১জুলাই) সন্ধ্যায় নানান আনুষ্ঠানিকতায় উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে রোটারির ইয়ার লঞ্চিং ও কলার হেন্ডওভার অনুষ্ঠান নগরের জিন্নুরাইন করভেনশন হলে ইভেন্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশ্বের প্রাচীনতম ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের সকল পর্যায়ের নেতৃত্ব জুনের ৩০ তারিখ দিবাগত রাত ১২টার পর পরিবর্তন হয়। পয়লা জুলাই থেকে শুরু হয় রোটারির নতুন বছর। আর আই প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্লাব প্রেসিডেন্ট পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে সকল পদের নেতৃত্ব বদল হয়। নতুন বছরের আর আই প্রেসিডেন্ট হচ্ছেন-নাইজেরিয়ার ওলায়িঙ্কা (ইয়াংকি) হাকিম বাবালোলা। এবছরের রোটারি থিম- Create Lasting Impact. রোটারির বর্ষশুরুর প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের ৩৬টি ক্লাবের সভাপতিকে একই মঞ্চে কলার হেন্ডওভারের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান এস এম জমির উদ্দিন ও রোটারি নেতারা নতুন সভাপতিকে কলার হেন্ডওভার (দায়িত্ব হস্তান্তর) ও ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা সেবাকাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞাচালনায় ছিলেন পিপি রোটারিয়ান মোহাম্মদ আজিজুল হক ও পিপি রোটারিয়ান ইব্রাহীম হাসান।

পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিনের কোরআন তেলওয়াত, রোটারিয়ান নুসরাত জাহানের রোটারি প্রত্যয় পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিলসার্জন রোটারিয়ান জাহাঙ্গির আলম, পিপি রোটারিয়ান এস এস এম কে আজিম পিন্টু, পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, সিপি রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা, পিপি রোটারিয়ান পুষ্টিবিদ হাসিনা আক্তার পিপি, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী রেজা,পিপি রোটারিয়ান মুনিরুজ্জামান,পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী প্রমুখ।
নতুন বছরের কেক কাটা, কাজের স্বীকৃতিস্বরূপ রোটারিয়ানদের ক্রেস্ট প্রদান, র্যাফেল ড্র ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।


