Thursday, 24 September 2026

[the_ad id='15178']

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষায় উৎকর্ষ সাধনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামস্থ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু অ্যাক্সেলেন্স ইন হায়ার অ্যাডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পার্সপেকটিভস’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

- Advertisement -

৮ ও ৯ অক্টোবর দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

- Advertisement -shukee

এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রেরিত শতাধিক গবেষণাপত্র উপস্থাপিত হবে। পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, টেকসই উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে একাধিক কারিগরি অধিবেশন, বিশেষ বক্তৃতা, প্যানেল আলোচনা, মতবিনিময় সভা ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান বক্তাদের একজন ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির (ভিএনইউ) অধিভুক্ত ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেসের (ইউইবি) স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মার্কেটিং বিভাগের প্রধান, শিক্ষক ও গবেষক ড. দাও কাম থুই। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের আরও কয়েকজন খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞ বক্তা এবং অতিথি সম্মেলনে যোগ দিচ্ছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যুসমূহ নিয়ে গঠনমূলক আলোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এ সম্মেলন ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ, আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র সৃষ্টি করবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও