সোমবার, ১৫ জুন ২০২৬

[the_ad id='15178']

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

গতকাল শহীদ ওয়াসিম আকরামের কক্সবাজার পেকুয়াস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে মেয়র তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ওয়াসিম আকরামের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

- Advertisement -shukee

কবর জিয়ারত শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওয়াসিম আকরামের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন কায়সার লাভু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি, সদস্য সচিব ওমর ফারুক সাগর, যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, ছাত্রনেতা রিদোয়ানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও