মঙ্গলবার, ৯ জুন ২০২৬

[the_ad id='15178']

বাসের মুখোমুখি সংঘর্ষ চকরিয়ায়, শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার এভারগ্রিন বাস ও চকরিয়া সার্ভিস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ প্রাণ হারালেন ২ জন । এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

সোমবার (৮ জুন) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

- Advertisement -shukee

বাস দু’টি মহাসড়কের ওপর অচল অবস্থায় পড়ে থাকে। এ কারণে মহাসড়কে উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বাস দুটি উদ্ধার করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে একজন শিশু মারা গেছে। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

​নিহতরা হলেন — দুর্ঘটনা কবলিত বাসের চালক আলম, তার বাড়ি টেকনাফ এবং ৮মাস বয়সী এক শিশু যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

​​দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে আহতদের নিকটবর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মালুম ঘাট হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ডুলাহাজারার উত্তরপাড়ার আয়েশ নূর (১ বছর ৪ মাস) ও আলীকদম বেগম (৩০) নামে এক নারীসহ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

সর্বশেষ

এই বিভাগের আরও