বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

[the_ad id='15178']

শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সংস্কৃতি চর্চা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে।  বৃহস্পতিবার (২১মে)নগরীর চান্দগাঁও এ বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।

- Advertisement -

প্রধান বক্তার বক্তব্যে সাবেক পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।

- Advertisement -shukee

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক মোহাম্মদ নিজাম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্নফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, মোহাম্মদ আবুল আজিজ, মোহাম্মদ শাহজাহান, কে. এম. মনজুর আলম, মোহাম্মদ ইসমাইল বাবুল, মো. ইব্রাহীম বাচ্চু, মো. নুরুল হোসাইন, মো. সালাহ উদ্দীন, মো. নজরুল ইসলাম, মো. জয়নাল আবেদিন, মো. ইব্রাহিম, ইব্রাহিম বাবু, মো. হাসানুল করিম। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও ২০২৫ এর বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেনির কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও