বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

[the_ad id='15178']

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ ও ৭ নম্বর সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে ১ হাজার সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ।

- Advertisement -

বুধবার (২০ মে) দিনব্যাপী পৃথক দুই ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

- Advertisement -shukee

আয়োজকেরা জানান, সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সহায়তা কার্যক্রমে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন ধর্মাবলম্বী পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব কাউসার জান্নাত কুমকুম, প্যানেল চেয়ারম্যান শহীদুল্লাহ্, ইউপি সদস্য সরওয়ার আলম, নাজুম উদ্দীন, নুরুল আলম ও আবু তাহের। এছাড়া সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া বেগম বেবী, শিউলী আক্তার ও সায়রা খানম প্রমুখ।

অন্যদিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এরফান উদ্দীন, ইউপি সদস্য আব্দুল হামিদ ও মঞ্জুর আলম। সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশিদা বেগম, সালেহা বেগম ও বসু রানী স্বর্ণা।

বিতরণ কার্যক্রমে বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংস্থার কর্মকর্তারা। তাঁরা বলেন, খাদ্য সংকট ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আইএসডিই বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম বলেন, “সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।”

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। লক্ষ্যারচরের বাসিন্দা সুলতানা বেগম বলেন, “সংসারের খরচ সামলাতে খুব কষ্ট হচ্ছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।”

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের এক সুবিধাভোগী রঞ্জিত ত্রিপুরা বলেন, “সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে সহায়তা দেয়াটা ভালো লেগেছে। এতে আমাদের মতো প্রান্তিক মানুষ উপকৃত হয়েছে।

আইএসডিই বাংলাদেশ থেকে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মোস্তাক আহমেদ, লজিস্টিক সমন্বয়কারী তাজ উদ্দীন, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন। তারা বলেন, এর পূর্বে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রায় ৩১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।সুবিধাভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সহায়তা পৌঁছে দিতে আমাদের স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করছেন। প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

 

সর্বশেষ

এই বিভাগের আরও