Sunday, 13 September 2026

[the_ad id='15178']

আনোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন হয়েছে।

- Advertisement -

বুধবার (২০ মে) সকালে এই উপলক্ষে এক শোভাযাত্রার  আয়োজন করে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

- Advertisement -shukee

স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান খাফি, আনোয়ারা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও