বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে শামসুন্নাহার বেগম এমপি

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম।

- Advertisement -

আজ বুধবার (২০ মে) সকালে সীতাকুণ্ডের সন্তান শামসুন্নাহার বেগম এমপি হাসপাতাল পরিদর্শনে এলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন ও হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মচারীবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

- Advertisement -shukee

এমপি  শামসুন্নাহার বেগম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যা এবং রোগীর সেবা নিশ্চিতকরণ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে  তিনি আলাপ করেন।

সেই সময়ে বিভিন্ন জায়গা থেকে আগত রোগীর স্বজনরা সংসদ সদস্যকে তাদের সুখ দুঃখের কথা এবং চাওয়া পাওয়ার বিষয়ে বিভিন্ন দাবী পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াত সেক্রেটারী মোহাম্মদ তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, সেক্রেটারী মাহমুদুর রহমান জুয়েল, এসিস্ট্যান্ট সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এ,কে,এম মাহমুদুল করিম, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাছাড়া এমপির সাথে ছিলেন  বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভানেত্রী বিলকিস আরা আরজুসহ উপজেলা মহিলা নেতৃবৃন্দ।

এরপর এমপি  শামসুন্নাহার বেগম সীতাকুণ্ড উত্তর বাজারে বেসরকারি মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

এমপি শামসুন্নাহার বেগমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সীতাকুণ্ড স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন

সর্বশেষ

এই বিভাগের আরও