মঙ্গলবার, ১৯ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সাথে শিক্ষকদের এক মতবিনিময় সভা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়–য়া, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষক ও কর্মকতার্বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি খলিলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি আপনাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ আমরা এখানে একত্রে মিলিত হতে পেরে সত্যি আনন্দিত। কর্ম ব্যস্ততার কারণে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ খুব একটা হয় না। মতবিনিময় সভার মাধ্যমে অনেকদিন পর আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে।

- Advertisement -shukee

তিনি আরও বলেন, এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ ও এগিয়ে নিতে সকল শুভাকাঙ্ক্ষী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিভিন্ন প্রতিকূলতা ও চড়াই উতরাই পেরিয়ে  বিশ্ববিদ্যালয়টি আজকের এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। সামনের দিনগুলোতে আরও বেশি সাফল্য অর্জিত হবে এটাই আমার দৃঢ় বিশ্বাস। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

উদ্যোক্তা ও  ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান বলেন, আমরা চাই একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাক। আমরা সকলেই সাউদার্ন পরিবার, সাউদার্ন সমৃদ্ধ হলে আমরা গৌরবান্বিত হবো।

সর্বশেষ

এই বিভাগের আরও