বুধবার, ১৩ মে ২০২৬

[the_ad id='15178']

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের

ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে দেশের অন্যতম আন্তর্জাতিক মানসম্পন্ন ফাইভ স্টার হোটেল Radisson Blu Chattogram Bay View এ একটি ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সোমবার (১১ মে) সফলভাবে সম্পন্ন হয়েছে।

- Advertisement -

এই ভিজিট ছিল শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী জ্ঞান, পেশাগত দক্ষতা এবং কর্পোরেট হসপিটালিটি সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ। শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা হোটেলের Front Office, Housekeeping, Food Production, Food & Beverage Service, Engineering, Marketing & Sales, Finance, People & Culture, Safety & Security বিভাগের কার্যক্রম অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং আন্তর্জাতিক মানের আতিথেয়তা ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে।

- Advertisement -shukee

এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু একটি ফাইভ স্টার হোটেলের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেনি, বরং আতিথেয়তা শিল্পের বাস্তব চ্যালেঞ্জ, সেবার মান, টিমওয়ার্ক, পেশাদার আচরণ এবং অতিথি সন্তুষ্টি নিশ্চিত করার কৌশল সম্পর্কেও গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছে। নিঃসন্দেহে এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর ভূমিকা পালন করবে।

“হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট” বিভাগের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি Radisson Blu Chattogram Bay View কর্তৃপক্ষের প্রতি, যারা অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন এবং বাস্তবভিত্তিক শিক্ষার এই অসাধারণ সুযোগ করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে এই ধরনের কার্যকর সংযোগ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও