মঙ্গলবার, ১২ মে ২০২৬

[the_ad id='15178']

নাগরিক সচেতনতাছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

সোমবার (১১মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

- Advertisement -shukee

মেয়র বলেন, “খাল-নালা ও ড্রেনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরবাসী সচেতন হলে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নালা-নর্দমা, ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। নগরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পরবর্তীতে মেয়র রসুলবাগ খালের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে দখল ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে মেয়র ওয়াসাসহ কয়েকটি এলাকায় নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। তিনি ভবন মালিকদের নির্মাণ সামগ্রী যত্রতত্র না রাখার এবং ভবন নির্মাণ করতে গিয়ে নালা, মাটি, বালি বা অন্য নির্মাণ সামগ্রীতে যাতে ভরাট না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ১৭ নম্বর ওয়ার্ডের ছলেমা খাতুন সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত মাসব্যাপী এ ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে নালা-নর্দমা, খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও