সোমবার, ১১ মে ২০২৬

[the_ad id='15178']

খলিফাপট্টি এলাকায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসারই এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

- Advertisement -

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী ভুক্তভোগী কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মামলার আসামি আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬) ওই মাদ্রাসারই আবাসিক এলাকায় থাকতো।

- Advertisement -shukee

এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে নিজের অফিস কক্ষে ডেকে নিত আব্দুল্লাহ। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি ঘটনাটি জানাজানি হয়।

এরপর ভিকটিমের মা শারমিন সুলতানা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করে।

মামলা দায়েরের পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযানে নামে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আশরাফ ছিদ্দিকী ও তাঁর চৌকস দল খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ বিন হুমায়ুনকে তার বাসা থেকে গ্রেফতার করে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

“শিশুদের সুরক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই ন্যাক্কারজনক ঘটনায় দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।”

ভুক্তভোগী শিশুটি বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও