মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -

ইসি সচিব কে এম আলী নওয়াজের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

এর আগে গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত করে গেজেট প্রকাশের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো সময় গেজেট প্রকাশ হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল জামায়াত জোট। কিন্তু রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার তিন বছর না হওয়ায় আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন ইসিতে। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন।

গতকাল বিকাল ৩টা পর্যন্ত হাইকোর্টে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের একজন বিচারক তা শুনতে অপারগতা প্রকাশ করেন। আজ মঙ্গলবার অপর একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও