Sunday, 20 September 2026

[the_ad id='15178']

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। তবে এই বৃষ্টিপাতের সঙ্গে কিছু অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কাও দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকরা।

- Advertisement -

বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের দিকে অগ্রসর হচ্ছে একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় বজ্রসহ হালকা থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। চলতি বছরে এটি পঞ্চম বৃষ্টি বলয় হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রবাসী সংবাদ

- Advertisement -shukee

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয়ের প্রভাব বিস্তার করবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সময়টিকে সবচেয়ে সক্রিয় ধরা হচ্ছে। এছাড়া ৪ ও ৬ মে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এর আগে ২৫ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এবারের বৃষ্টি বলয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টি এবং রাজশাহী বিভাগে তুলনামূলক কম প্রভাব দেখা যেতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই সময়ে বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এছাড়া ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টিপাত হলে উজান থেকে নেমে আসতে পারে পাহাড়ি ঢল। এর ফলে উত্তরাঞ্চলের নদ-নদী ও হাওরাঞ্চলে পানির স্তর দ্রুত বাড়তে পারে। বিশেষ করে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বেশ কয়েকটি জেলায় একটানা ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও