সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে বিশ^বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. ইকবাল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক মহিউদ্দিন খালেদ, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়–য়া ও সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্যরা।
সভায় স্প্রিং সেমিস্টার ২০২৬ শিক্ষার্থীদের বিভিন্ন রিপোর্ট অনুমোদন, স্প্রিং সেমিস্টার ২০২৫ এর স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট লিস্ট অনুমোদন, মে ২০২৫ থেকে বর্তমান পর্যন্ত আইকিউএসি কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন, বিবেচনার জন্য বিভিন্ন অনুষদের সভার আলোচ্যসূচি উপস্থাপন এবং বিভিন্ন অনুষদের রিপোর্ট ও বিবিধ একাডেমিক বিষয় নিয়ে আলোচনা হয়, দুইটি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ অনুমোদন, শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা উপকরণ ও কার্যক্রম করার উপর জোর দেওয়া, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করার কার্যকরী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত, প্রতি সেমিস্টারে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি উদ্ভাবনী গবেষণা কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং গত ৪১তম সভার সিদ্ধান্ত সমূহ অনুমোদনসহ বিভিন্ন বিভাগের একাডেমিক সভার গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গুণগত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটি এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।

