মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিপিসির সাবেক চেয়ারম্যান ফজলুল হক কর্মে চিরস্মরণীয় : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

বিপিসির সাবেক চেয়ারম্যান এম ফজলুল হকের শোকসভা ও মিলাদ মাহফিল সম্প্রতি বিপিসি জয়পাহাড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়া উদ্দিন।

- Advertisement -shukee

তিনি বলেন, আলহাজ্ব এম. ফজলুল হক ধর্মীয় ও রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশবাসী তাঁকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন।

চট্টগ্রাম কিপ্লটন গ্রুফের চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব কামালউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, যমুনা ওয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হোসেন ভূঁইয়া, বিপিসির সিনিয়র কর্মকর্তা প্রকৌশলী আপেল মাহমুদ এবং আলহাজ হাসানুজ্জমান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন মুহাম্মদীয়া ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব শাহ্সূফী কামরুল ইসলাম আল্-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন আলহাজ মাওলানা জহুরুল আনোয়ার আল্-কাদেরী।

আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আবছার তৈয়বী, আলহাজ আবদুল গাফফার তালুকদার, আলহাজ আবদুল মালেক চৌধুরী, আলহাজ আনোয়ারুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহীদুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, আলহাজ ফজলুল হক সরকারি কর্মকর্তাদের জন্য সততার মডেল এবং মুসলমান হিসেবে ধর্মীয় কর্মকাণ্ডে অবদান রেখে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শেষে দেশ-জাতি মুসলিম উম্মাহর কল্যাণ এবং মরহুম ফজলুল হকের আত্মার মাগফিরাত ও রফে-দারাজাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন খতীবে বাংলাদেশ অধ্যক্ষ আল্লামা আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল্-কাদেরী (ম.জি.আ.)।

 

সর্বশেষ

এই বিভাগের আরও