মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা নিয়ামতপুরে

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  গেল সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর বাহাদুরপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সকালে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

- Advertisement -shukee

নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার। একই পরিবারের চারজনের এমন নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও