Wednesday, 16 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৫৭০ জনকে  হাম- রুবেলা টিকা দান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরের ছিন্নমূলস্হ এস এম পাইলট উচ্চবিদ্যালয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা।

- Advertisement -shukee

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, টিএইচও  ডা. মো. আলতাফ হোসেন,ইউনিসেফ এর প্রতিনিধি চিফ অফ ফিল্ড মাধুরী ব্যানার্জিসহ প্রমুখ।

আজ ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত

এস এম পাইলট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ৫৭০ জনকে টিকা দেয়া হয়েছে। আরো টিকা দেয়া বাকি থাকলে পরবর্তিতে দেয়া হবে বলে জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও